স্বাগতম
 সবাইকে আন্তরিক প্রীতি ও অনিঃশেষ ভালোবাসা।  সবার অংশগ্রহণে একটি সফল, সৃজনশীল, সমাজকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
আমার মা ফাউন্ডেশন একটি অলাভজনক, অরাজনৈতিক, দারিদ্র্য বিমোচন ও আর্থ সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থানমূলক, উদ্যোক্তা, নারী উন্নয়ন, মা ও শিশু কল্যাণ, স্বাস্থ্যসেবা, চিকিৎসা, পরিবার-পরিকল্পনা, শিক্ষা, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি, সাহিত্য সংস্কৃতির বিকাশ, মাদক নিরাময়, মানবাধিকার, আইন সহায়তা, সামাজিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা, আর্তমানবতার সেবা ও জনকল্যাণমুখী বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা। যে কেউ যে কোন স্থান হতে যে কোন সময় এর কার্যক্রম সমূহ জানতে ও দেখতে পারবে এবং ওয়েবসাইট ভিজিট করার মাধ্যমে বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবে। এই সংস্থায় দেশি বিদেশি যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক সাহায্য/অনুদান প্রদান করে উন্নয়ন মূলক কর্মকান্ড বাস্তবায়নে অংশগ্রহণ করতে পারবে।

ফাউন্ডেশন এর নেটওয়ার্ক বা ফোরামঃ
১. সকল বয়সের সকল শ্রেণীর নারী-পুরুষ ও মা জাতি।
২. গ্রাম বা শহরাঞ্চলের আবাদযোগ্য ভূমিহীন, হত-দরিদ্র, সম্বলহীন বাস্তুহারা, সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবার।
৩. প্রতিবন্ধী, হরিজন হিন্দু, পথশিশু, কিশোর-কিশোরী, যুব-সমাজ।
৪. দেশী ও বিদেশী ব্যক্তি ও দাতা সংস্থা।
৫. প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন সহ সকল দেশী বিদেশী গণমাধ্যম।
৬. সমমনা সকল দেশী বিদেশী সংগঠন।
৭. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল প্রতিষ্ঠান।
৮. জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ফোরাম ও নেটওয়ার্ক ইত্যাদি।

ফাউন্ডেশন এর লক্ষ্য ও উদ্দেশ্যঃ
“মা” জাতির সার্বিক কল্যাণে কাজ করা এবং পরিচয়হীন শিশুর নিরাপদ আবাস গড়া। এছাড়াও দেশের বিপুল মানব সম্পদের পরিশ্রমী, উদ্যোগী ও আত্মপ্রত্যয়ী যুব সমাজকে বাস্তব ভিত্তিক কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বেকারত্ব নিরসন ও আত্ম-কর্মসংস্থানমূলক প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন। উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়াই সংস্থার অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থান সহ মৌলিক চাহিদা পূরণে সহায়ক কর্মসূচী গ্রহণ করে তা বাস্তবায়ন করতে সংস্থা অঙ্গীকারবদ্ধ। বিভিন্ন উন্নয়ন মূলক গবেষণা করা ও রিপোর্ট প্রকাশ।

এক নজরে সংস্থার কার্যক্রম সমূহঃ
১. সকল মায়েদের সর্বোচ্চ সম্মান ও মর্যাদা রক্ষায় অঙ্গীকারবদ্ধ।
২. দুঃস্থ ও অসহায় বৃদ্ধা মায়েদের সহায়তা প্রদান।
৩. গর্ভবতী মায়েদের মাতৃত্বকালীন স্বাস্থ্য সেবায় বিশেষ সুযোগ প্রদান।
৪. পরিবার, সমাজ তথা রাষ্ট্রীয় পর্যায়ে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ মায়েদের জন্য বিশেষ সম্মাননা প্রদান।
৫. গৃহিনী মায়েদের কাজের স্বীকৃতি স্বরূপ বিশেষ সম্মাননা প্রদান।
৬. কর্মজীবী মায়েদের ঘরে-বাইরে পরিশ্রমের স্বীকৃতি স্বরূপ বিশেষ সম্মাননা প্রদান।
৭. উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে যুব সমাজের বেকারত্ব দূরীকরণে বিভিন্ন কর্মসংস্থান মূলক প্রকল্প প্রস্তুত ও বাস্তবায়ন করা।
৮. স্বাস্থ্য সেবা সম্প্রসারণের লক্ষ্যে নিয়মিত মেডিকেল ক্যাম্পেইন ও অন্যান্য স্বাস্থ্য বিষয়ক কর্মসূচী বাস্তবায়ন।
৯. শিক্ষা বিষয়ক কার্যক্রমের আওতায় যেমন, সুবিধা বঞ্চিত শিশু, বয়স্ক শিক্ষা, কর্মমুখি ও কর্মসংস্থান মূলক শিক্ষা প্রকল্প বাস্তবায়ন।
১০. প্রতিবন্ধী, অসহায়, ছিন্নমূল ও সুবিধা বঞ্চিত পথশিশু-কিশোরদের ফ্রি শিক্ষাদান এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রদান।
১১. অবৈধ গর্ভধারণ নিরুৎসাহিত করা ও অবৈধ জন্মলাভকৃত শিশুদের নিরাপত্তা এবং নিরাপদ ঠিকানার ব্যবস্থা করা।
১২. শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে বিভিন্ন পর্যায়ে মেধাবীদের শিক্ষা বৃত্তি প্রদান, সংবর্ধনা প্রদান, শিক্ষা উপকরণ বিতরণ ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা।
১৩. মানবিক মূল্যবোধ সৃষ্টি, সত্য ও ন্যায় প্রতিষ্ঠা, শিষ্টাচার, মাতা-পিতা ও বড়দের প্রতি দায়িত্ব কর্তব্য পালন এবং সামাজিক বৈষম্য দূরীকরণে শিশু কিশোরদের মনন প্রস্তুতিতে শিশু-কিশোর সেমিনার আয়োজন।
১৪. পারিবারিক ও সামাজিক নিরাপত্তার লক্ষ্যে মানবিক সম্পর্ক সৌন্দর্য্য বর্ধনে সন্তান লালন পালন, পারিবারিক ও সামাজিক শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে অভিভাবক সেমিনার আয়োজন।
১৫. সামাজিক বৈষম্য দূরীকরণে যেমন: ইভটিজিং, এসিড নিক্ষেপ, নারী ও শিশু নির্যাতন, যৌতুক, বাল্য বিবাহ, বহুবিবাহ, বিধবা সহায়তা ও এইডস এবং মাদক প্রতিরোধে সচেতনামূলক কর্মসূচি গ্রহণ।
১৬. মানবাধিকার প্রতিষ্ঠা ও অসহায় নাগরিকদের আইন সহায়তা প্রদান।
১৭. বিজ্ঞান ভিত্তিক ধর্মীয় মূল্যবোধ সম্প্রসারণের লক্ষ্যে এতিম অসহায় মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ প্রকল্প গ্রহণ।
১৮. সামাজিক বনায়নে বৃক্ষরোপন ও পরিবেশ রক্ষায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ।
১৯. প্রাকৃতিক দুর্যোগ যেমন, বন্যা, খরা, শীত, ভূমিকম্প, নানাবিধ সমস্যায় সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করা।
২০. দেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন গবেষণা ও ফলাফল তুলে ধরা।
২১. সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় বিভিন্ন পেশাজীবদের কল্যাণে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন।
২২. বিজ্ঞান, সাহিত্য-সংস্কৃতির বিকাশ, সংগঠন ও ক্রীড়া সহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মসূচি গ্রহণ ইত্যাদি।

সর্বোপরি, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে সমাজের সর্বস্তরে দুর্নীতিমুক্ত সততা ও ন্যায়পরায়ণতার বিকাশ ঘটিয়ে সুবিধা বঞ্চিত, অবহেলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক-জীবনযাত্রার মান উন্নয়নে বিভিন্ন প্রকল্প প্রণয়ন এবং যথাযথ বাস্তবায়ন করে সকল মানুষের মুখে অকৃত্রিম হাসি ফোটানোই আমাদের সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য।

ভবিষ্যৎ পরিকল্পনাঃ
 দুঃস্থ অসহায় সুবিধা বঞ্চিত বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য দেশের সর্ববৃহৎ নিরাপদ আবাসন গড়ে তোলা।
 পিতৃ-মাতৃ পরিচয়হীন শিশুর জন্য বেড়ে উঠার নিরাপদ আশ্রয় নিশ্চিতকরণ।
 দুঃস্থ অসহায়, সুবিধা বঞ্চিতদের জন্য ফ্রি স্বাস্থ্য সেবা প্রকল্প গ্রহণ।
 বেকার যুব সমাজের জন্য প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ ও যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা।
 আমার মা ফাউন্ডেশন এর সকল সদস্যদের জন্য সামাজিক ব্যবসার আওতায় আর্থিকভাবে স্বাবলম্বী করা।